1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

পিরোজপুরে বসতঘরে অগ্নিকাণ্ড, পূর্ববিরোধের জেরে আগুন দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রিপন মাহমুদ, পিরোজপুর :   পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলামকাঠী এলাকার পয়ানিকান্ডায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মৃত মো. সিদ্দিক খলিফার ছেলে সুজন খলিফা জানান, রাতে হঠাৎ তারা ঘরের ভেতরে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে বসতঘরে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে পিরোজপুর জেলা বিএনপির নেতা আখতারুজ্জামান শেখ রাহাত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd