1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

পিরোজপুরে তিনদিন ধরে নিরবচ্ছিন্ন বৃষ্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রিপন মাহমুদ, পিরোজপুর: টানা তিনদিন ধরে নিরবচ্ছিন্ন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুর জেলায়। অব্যাহত বর্ষণে শহর ও গ্রামাঞ্চলের অনেক সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা।

সোমবার সকাল থেকেও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রমেও এর প্রভাব পড়েছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে কৃষকরাও উদ্বেগে রয়েছেন। বিশেষ করে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত ও মাছের ঘের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। অতিবৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষিতে ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলতে থাকায় অনেক এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা দেখা দিয়েছে। ফলে বসতবাড়ির আঙিনায়ও পানি জমে দুর্ভোগ বেড়েছে।

আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd