1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

পিরোজপুরে এডাবের রিপোর্ট রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রিপন মাহমুদ, পিরোজপুর : অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে রিপোর্ট রাইটিং বিষয়ক তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’-এর প্রশিক্ষণকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পিরোজপুর জেলা এডাবের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা এডাবের সভাপতি জিয়াউল আহসান। এতে সভাপতিত্ব করেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি এডাবের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ কামাল, খলিলুর রহমান ও পিরোজপুরের মো. রফিকুল ইসলাম পান্না। প্রশিক্ষণ পরিচালনা করেন সুবিনয় দত্ত।

প্রশিক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলা ও গোপালগঞ্জের মোট ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত, তথ্যবহুল ও গ্রহণযোগ্য প্রতিবেদন তৈরির সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে রিপোর্ট লেখার বিভিন্ন কৌশল, তথ্য উপস্থাপন, প্রতিবেদন কাঠামো ও পেশাগত লেখার দক্ষতা বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd