Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ২৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। ভারতীয় সংসদে এ বিষয়ে একটি সংশোধনী রয়েছে যেখানে বলা হয়েছে, এটি ভারতেরই অংশ। গত রোববার ওড়িশার কটকে এক আলোচনা সভায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে, এসব কথা বলেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। জয়শঙ্কর বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কখনও দেশের বাইরে ছিল না। এটা ভারতেরই অংশ। এখন প্রশ্ন হলো, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ কীভাবে পেল?
তিনি বলেন, আপনারা জানেন, যখন কোনো বাড়িতে দায়িত্বশীল কেউ না থাকে, তখনই সেই বাড়িতে বাইরের লোক চুরি করার সুযোগ পায়। এক্ষেত্রেও অন্য দেশকে চুরি করার সুযোগ দেওয়া হয়েছে। জয়শঙ্কর আরও বলেন, স্বাধীনতার শুরুর দিকে পাকিস্তানকে ওই ভ‚খÐ থেকে সরিয়ে না দেওয়ার কারণেই এই দুঃখজনক অবস্থা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে কী হবে বলা মুশকিল। তিনি বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আবারও ভারতের মানুষের চেতনায় জায়গা করে নিয়েছে। আমরা এটা ভুলে গিয়েছিলাম। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এটা আবারও ফিরে এসেছে। জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল সম্পর্কে এস জয়শঙ্কর বলেন, এটি অনেক আগেই বাতিল করা উচিত ছিল। ৩৭০ ধারা কার্যকর থাকাকালীন জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা বেড়েছে। এর আগে, এপ্রিলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেন, ভারতে এটি ফিরে পেতে কখনও জোর করবে না। তবে ভারতে যে উন্নয়ন ঘটছে তা বিবেচনা করলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জনগণই ভারতের সঙ্গে থাকার দাবি জানাবে।

Tag :
About Author Information

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১১:৪১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪