1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

‎পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): ‎খুলনা-(২ ও ৬) বিএনপির মহিলা সংসদ সদস্য ( সংরক্ষিত আসন) ফাহমিদা হক বলেছেন, আমরা সবাই এদেশের নাগরিক ও সবাই বাংলাদেশী। অতিতের মতো এবারেও হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করবেন। পাইকগাছায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দূর্গাপুজা উপলক্ষে উপজেলার ১৫১টি দূর্গাপূজা মন্দিরে সরকারি অর্থ সহয়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, গত ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপি’র পাশে ছিল ও ভোট রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ব্যাপক ভূমিকা রেখেছে, সেটা আমার মনে রেখেছি। আপনারা কউ সংখ্যালঘু ভাববেন না ও সব সময় মাথা উচু করে ধর্মীয় উৎসব পালন করবেন। এ উৎসব উপলক্ষে আমরা প্রধানমন্ত্রী’র নির্দেশে যার-যার মত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছি। তবে,তিনি দেশে উগ্রবাদী ও গুপ্ত বাহিনী সম্পর্কে সকল’কে সতর্ক থাকতে পরমর্শ দিয়েছেন। জেলা পরি ও উপজেলা প্রশাসন আয়োজিত অর্থ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
‎সভায় প্রধান বক্তা খুলনা জেলা পরিষদ প্রশাসক বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সনাতনীদের উদ্দেশ্য বলেন,মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এদেশ আপনার, আমার ও সবার। বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কাজ করবেন। সরকারি কর্মকর্তা মো, জাকারিয়া অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু,উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রানকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডলসহ অনেকে। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এসএম এনামূল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলার কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হকসহ সরকারি কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ,মন্দির কমিটির সভাপতি -সম্পাদকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd