1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

‎পাইকগাছায় মাদক সহ আটক ৬ ব্যক্তির ৬ মাস করে সাজা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): ‎পাইকগাছায় পলিশী অভিযানে গ্রেফতারকৃত ৬ মাদক কারবারি’কে  আদালত ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেছেন।
‎গত দু’দিনে পুলিশের পৃথক- পৃথক অভিযানে এদেরকে গ্রেফতার করা হয।
‎থানা পুলিশ জানিয়েছেন, শুক্রবার বিকেল উপজেলার সোলাদানা বাজার এলাকায় মাদক সরবরাহকালে থানা পুলিশের এসআই আয়ুব আলী স্থানীয়  যদু দাস(৪০) কে আটক করেন।
‎এ ঘটনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, ফজলে রাব্বি  ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক নিয়ন্ত্রন আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
‎এদিকে  বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বানিজ্য নগরী কপিলমুনির কলেজ পাড়ায় স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে জনৈক সুভাষ বিশ্বাসের এক ভাড়াটিয়ার বাসায় অভিযান পরিচালনা করেন।
‎দীর্ঘ সময়ের অভিযানে ওই বাসায়  মাদক ( গাঁজা) সেবনকালে লিপু (৩০) হরিঢালীর মাহিন (২০) মোঃ রিয়াজুল ইসলাম (৩৬), কাশিমনগরের মর্তুজা ইমাম (৩০) নাছিরপুরের তামিম ইসলাম (৩০)ও কপিলমুনির আব্দুস সালাম (২৮)কে  গ্রেফতার করেন।
‎ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৫ জনকে শুক্রবার  পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ‎সামারি ট্রাইলে বিজ্ঞ আদালত প্রত্যেককে ৬ মাস করে সাজা প্রদান করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd