1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

‎পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ‎খুলনার পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
‎১০ অক্টোবর শনিবার রাত ৮ টার দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগরঘাটা বাজারে মাদক বিক্রির পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মাদক ব্যাবসায়ী আব্দুল কাদের (২৭)কে লক্ষ্য করে গুলি বর্ষণ করার ঘটনা ঘটেছে। গুলিটি লক্ষ্যভ্রষ্টের কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।
‎জানাগেছে, উপজেলার বিরাশি গ্রামের শামসুল আলমের পুত্র আব্দুল কাদের কাছে মাদক বিক্রির ৩৮ হাজার টাকা চাওয়া নিয়ে পোচনের সাথে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায় পোচন আব্দুল কাদের (২৭) কে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করে। পোচন একই এলাকার আব্দুল আজিজের পুত্র।
‎খবর পেয়ে পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির সঙ্গীয় পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
‎

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd