1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

‎পাইকগাছায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২, খুলনা মেডিকেলে রেফার্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎পাইকগাছা(খুলনা )প্রতিনিধি:  ‎পাইকগাছা পৌরসভার চারাবটতলা এলাকায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।শনিবার আনুমানিক দুপুর ১ টার পরে চারাবটতলার কিছুটা আগে দ্বিতল মসজিদ সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎দুর্ঘটনায় আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাইকগাছার গোপালপুর গ্রামের বাবুল দফাদারের ছেলে নাঈম ইসলাম (১৭) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের আবু তালেব মোল্লার ছেলে রেজাউল মোল্লা (৫৫)। আহত রেজাউল মোল্লা পেশায় ভাঙড়ির মাল কেনাবেচা করেন এবং ঘটনার সময় ভ্যানে চড়ে পাইকগাছার দিকে আসছিলেন।
‎স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায় মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফখরুদ্দিন আহমেদ জানান, দুজনেই গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় প্রথমে নাঈম ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে রেজাউল মোল্লার স্বজনরা হাসপাতালে পৌঁছালে তাকেও উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd