1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

‎পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎পাইকগাছা(খুলনা )প্রতিনিধি: ‎খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নানা আয়োজনে বিশ্বকর্মা পূর্জা অনুাষ্ঠত  হয়েছে। ভাদ্র মাসের সংক্রান্তিতে এই পূজা হয়।  উপজেলার বিভিন্ন মন্দির, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, পারিবারিক মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়েছে।
‎উপজেলার পৌর বাজার, কপিলমুনি, বাঁকা বাজার, নতুন বাজারসহ বিভিন্ন মন্দির, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, পারিবারিক মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছার নতুন বাজার মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার সার্বিক দায়িত্বে ছিলেন, পূজা পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল কর্মকার, সাধারণ সম্পাদক পলাশ ঘোষ, কোষাধ্যক্ষ নিরঞ্জন বিশ্বাস, সুভাষ দেবনাথ, তপন দেবনাথ,পবিত্র বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, স্বপন বিশ্বাস,তরুন চৌধুরী, উৎপল কর্মকারসহ ভক্তবৃন্দ।
‎বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। বিশ্বকর্মা পূজা হলো হিন্দু স্থাপত্য ও প্রকৌশলের দেবতা বিশ্বকর্মার আরাধনা এবং কারিগর, শ্ৰমিক ও শিল্পপ্রতিষ্ঠানের একটি পবিত্র উৎসব। হিন্দু শাস্ত্ৰে বিশ্বকর্মাকে দেবশিল্পী ও বিশ্বের স্রষ্টা বলা হয়। তিনি দ্বারকা নগরী, লঙ্কা এবং দেবতাদের বিভিন্ন অস্ত্র ও রথ তৈরি করেছিলেন। কলকারখানা, গ্যারেজ, এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত মানুষেরা তাদের ব্যবহৃত যন্ত্রপাতি ও যানবাহন এই দিনে শ্রদ্ধাভরে পূজা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd