পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পৌরসভার পানি শাখা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিউজ্জামান চৌধুরী।
পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ, পৌর নির্বাহী প্রকৌশলী নুর আহমেদ, অধ্যাপক আজহারুল ইসলাম, নবলোকের নাহিদ হাসান, মুক্তা বিশ্বাস,সিটি সি আর পির কওছার রহমান, পৌর প্রধান সহকারী জিয়াউর রহমান,পৌর উচ্চ মান সহকারী উত্তম ঘোষ,হিসাব সহকারী মৃনাল কান্তি সানা ও ব্রাকের নাহিদ হোসেন। পৌরসভার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সুবিধা নিশ্চিতে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা পৌরসভার উন্নয়নমূলক কাজ তরান্বিত করতে এবং নাগরিক ভোগান্তি কমাতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।