1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

পাইকগাছায় ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এমপি আবুল কালাম আজাদের পৌর সভার বিভিন্ন এলাকা পরিদর্শন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)
‎​খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, জলাবদ্ধতা নিরসন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পৌর এলাকার বিভিন্ন স্থান সরেজমিন পরিদর্শন করেছেন। একই সঙ্গে তিনি পৌরবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
‎​সম্প্রতি পৌর শহরের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আয়োজিত মতবিনিময় সভা ও পরিদর্শনে স্থানীয় নানা সমস্যা ও এর সমাধানের দিকনির্দেশনা উঠে আসে।​সকালে ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল মোড়ে স্থানীয় জনগণের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সভায় সাধারণ মানুষ রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, মাদক নির্মূল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ নানা সমস্যা তুলে ধরেন। সংসদ সদস্য মনযোগ সহকারে এসব কথা শোনেন এবং দ্রুত সমাধানের জোরালো আশ্বাস দেন।​এর ধারাবাহিকতায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধে ড্রেনেজ, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি দেখতে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এবং পৌরসভার সচিব মো. লালু সরদার।​পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতাল এলাকা ও সংলগ্ন মসজিদ ঘুরে দেখেন এবং মসজিদটির উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করার জন্য সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশনা দেন। পাশাপাশি তিনি পৌরসভা বাজার পরিদর্শন করে মাছ, তরকারি ও মাংস বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌর কর্তৃপক্ষকে জরুরি নির্দেশনা প্রদান করেন তিনি।​এছাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট এলাকায় যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একটি মসজিদ ও আধুনিক টয়লেট নির্মাণের সম্ভাব্য জায়গাটিও তিনি সরেজমিন পরিদর্শন করেন।
‎​উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd