1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

‎পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎ইমদাদুলহক, পাইকগাছা (খুলনা): ‎পাইকগাছায়  প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
‎বৃহস্পতিবার  সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ ও চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
‎উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম এবং উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ দাশ।
‎কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৬৫ শতাংশ কৃষক ও ৩৫ শতাংশ প্রতিষ্ঠানের মধ্যে মোট ৭ হাজার ৭০০টি নারিকেলের চারা, খুঁটি ও গোবর সার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন,
‎উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে কৃষি পুনবাসন ও প্রনোদনা কর্মসূচি বাস্তবায়নে বিনামূল্যে এসব উপকরণ বিতরন করা হয়েছে।
‎সরকারি প্রণোদনার আওতায় পাওয়া বীজ, সার ও চারার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও মনিটরিং জোরদারের আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd