1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
পাইকগাছা(খুলনা )প্রতিনিধি: পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।বৃহস্পতিবার সকালে কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটককৃত ব্যক্তির নাম মদন ওরফে মনোরঞ্জন বিশ্বাস (৪০)। তিনি কাশিমনগর গ্রামের মৃত শৈলেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে এবং কপিলমুনি সংরক্ষিত ইউপি সদস্য কাকুলী বিশ্বাসের স্বামী।গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাশিমনগর গ্রামে মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের যৌথ অভিযান দেশজুড়ে চলমান রয়েছে। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে যেকোনো মূল্যে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd