1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চলতি বছরের ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। তবে পুরো পর্যটন মৌসুমে শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দ্বীপে রাতযাপনের অনুমতি থাকবে।

দেশের সর্ব-দক্ষিণের দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার থেকে সমুদ্রপথে ৬ ঘণ্টার জাহাজযাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণপিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাস দ্বীপে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ থাকে। যদিও স্থানীয় বাসিন্দা ও পর্যটন খাত সংশ্লিষ্টরা এই নিষেধাজ্ঞার মেয়াদ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন, তবে কর্তৃপক্ষ সিদ্ধান্তে অনড় রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd