প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৪৬ এ.এম
পটভূমি, ২০২৫
জিয়া সাইদ
চারপাশে হিশ হিশ
ভয়ে ভয়ে হাঁটে শিখা শাশ্বত
এত বোবা কষ্ট কখনো দেখিনি
দৈত্যের দখল দেখে দেখে
ঘরে ফিরি
ঘুমাতে পারি না...
কুঠারের সন্ধি ষড়যন্ত্র দেখে
আঁতকে উঠছে যে শেকড়
তার আর্তি শুনতে শুনতে
ঘরে ফিরি
ঘুমাতে পারি না....
zahidit.com