1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের নবম দিনে কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ-এর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জানিয়েছেন, “দেশের ৭৫টি কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি রয়েছেন।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর বিপরীতে বর্তমানে কারাগারগুলোতে বন্দি রয়েছেন ৭৭ হাজার ৪০ জন, যা ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ।”

‘বন্দিদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ জন এবং নারী ২ হাজার ৭৭ জন। অতিরিক্ত বন্দির কারণে কিছু কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ), সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে’-উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, “ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্র্নিমাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প শেষ হলে ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বাড়বে এবং মোট ধারণক্ষমতা দাঁড়াবে ৪৮ হাজার ১৩১ জনে।”

এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্র্নিমাণের প্রকল্পও গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd