1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

দুর্নীতিমুক্ত কল্যানমুখী মডেল পৌরসভার অঙ্গীকারে মোরেলগঞ্জে  পৌর বিএনপি নেতার   গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
এম. পলাশ শরীফ,  বাগেরহাট:  দুর্নীতিমুক্ত কল্যাণমুখী মডেল পৌরসভা গঠনের অঙ্গীকার নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে সম্ভব্য মেয়র প্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে গণসংযোগ ও লিপলেট বিতারণ করেছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি নেতা আসাদুজ্জামান মিলন।

সোমবার বিকালে পৌর শহরের খান আবু বক্কর একাডেমী চত্ত¡র থেকে বিএনপি নেতা আসাদুজ্জামান মিলন এর দলীয় সমর্থন নেতা কর্মীরা একটি গণমিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা মিলন।
পরবর্তীতে একাডেমী চৌরাস্তা চত্ত¡রে এক সংক্ষিপ্ত পথসভায় পৌর বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, সাংগঠনিক ভীত মজবুদ করতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও দলের স্বার্থে জাতীয়তাবাদী সকল শক্তি একত্রিত হয়ে দলের চেয়ারম্যান প্রধান মন্ত্রী তারেক রহমানের নেত্রীত্বে দেশি বিদেশী সকল ষরযন্ত্র প্রতিহত করে উন্নয়নে স্বার্থে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সাথে তিনি আরও বলেন দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত অবহেলিত মোরেলগঞ্জ পৌরসভাকে ঢেলে সাঁজিয়ে একটি দুর্নীতিমুক্ত কল্যাণমুখী মডেল পৌরসভা হিসাবে রুপান্তরিত করতে চাই। দল থেকে তাকে মনোনয়ন দিলে তিনি পৌর বাসীর উন্নয়নের স্বার্থে মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন করার অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর আলী তালুকদার, ৭নং ওয়ার্ড সভাপতি আঃ আজিজ তালুকদার, সাধারণ সম্পাদক পারভেজ রেজা ফারুক, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজমল হোসেন, বিএনপি নেতা বাদশা শেখ, ফিরোজ তালুকদার, রফিকুল ইসলাম বাবুল, সেলিম শেখ, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সোহরাব হোসেন মোহন সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
লিফলেট বিতরনে তরুণ বিএনপি নেতা সমঅধিকার নিশ্চিত, শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক  উন্নয়ন, কর্মসংস্থান, ন্যায় বিচার ও আইনের শাসন, সুপেয় পানির সমস্যা সমাধান, ড্রেনেজ ব্যবস্থা, মাদক দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদিহি মুলক মোরেলগঞ্জ পৌরসভা গঠন করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd