1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা, ৭০টির বেশি স্থাপনা বিধ্বস্তের দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬

বিদেশ: ইসরায়েল জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৭০টির বেশি স্থাপনায় তারা হামলা চালিয়েছে। একই সঙ্গে সংগঠনটির সাত সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরাই বলেন, নিহত ব্যক্তিরা একটি ভূগর্ভস্থ স্থাপনা থেকে কার্যক্রম চালাচ্ছিলেন। সেখানে গোলাবারুদ, মর্টার শেল ও অন্যান্য সামরিক সরঞ্জাম মজুত ছিল বলে দাবি করেছে ইসরায়েল। গত শনিবার ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের কফারতেবনিত, কফারহুনেহ, আল-রাইহান ও সাজদসহ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৩ হাজার ৭১১ জন নিহত এবং ১১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং ২৩ জনের বেশি লেবানিজ সেনাসদস্য রয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, কফারতেবনিত এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলায় সরাসরি আঘাত হানা হয়েছে। এছাড়া রাশাফ এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ এবং সীমান্তবর্তী মারুন আল-রাস এলাকায় একটি সামরিক অবস্থানে ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd