প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৪, ৮:২৯ এ.এম
তুমি বলেছিলে
জিয়া সাঈদ
উড়ে গেলে
ফিরে আসে পোষা পাখি
কাছের মানুষ
দূরে গেলেই দূরের হয় নাকি '
- তুমি বলেছিলে
অথচ তোমার দূরত্বে
দূরে শব্দটাই ঘুরেফিরে
নীল করে আমার নির্জন
আমার জানালায় শুধু
ভোকাট্টা ঘুড়ির দৃশ্য
টেবিলে ঠান্ডা চা, সাদা পাতা
অথচ তুমি বলেছিলে....
zahidit.com