1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক: মসজিদ থেকে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​ফকিরহাট প্রতিনিধিঃ-বাগেরহাটের ফকিরহাটে খালের পানিতে পচা সাপের দুর্গন্ধকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া তুচ্ছ ঘটনার জেরে মো: শহীদ শেখ (৭২) নামে এক প্রবীণ ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। যোহরের নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে তিনি এই হামলার শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একই এলাকার আলী শেখের (৩০) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছোট হোচলা এলাকার বাসিন্দা মো: শহীদ শেখের বসতবাড়ির সামনের সরকারি খালে ৪-৫ দিন আগে একটি সাপ মেরে ফেলে রাখা হয়। পরবর্তীতে সাপটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রবীণ ব্যক্তি শহীদ শেখ বিষয়টি নিয়ে অভিযুক্তের ছোট ভাই রাকিব শেখের ওপর অসন্তোষ প্রকাশ করেন।

​অভিযোগে উল্লেখ করা হয়, এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে গত ১৪ আগস্ট যোহরের নামাজ শেষে দুপুর অনুমান ২:০০টার দিকে ছোট হোচলা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হয়ে ইটের সলিং রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে আলী শেখের মুখোমুখি হন তিনি। এসময় ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী শেখ তাকে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ জানালে বিবাদী ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ শহীদ শেখকে এলোপাতাড়ি চড় থাপ্পড় ও কিল-ঘুষি মেরে নীলাফোলা জখম করেন এবং পায়ে চাপ দিয়ে ধরে রাখেন।

​ঘটনার সময় বৃদ্ধের ডাক-চিৎকারে ওই মসজিদ থেকে আসা অন্য মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে হামলাকারীর হাত থেকে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত বৃদ্ধ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

​এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd