1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা কোন অবস্থাতেই জয়ী হবে না: চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি কোনও অবস্থাতেই জয়ী হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন। গতকাল শুক্রবার বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি এ মন্তব্য করেন। কর্নেল ছেন সি বলেন, তাইওয়ানের সামপ্রতিক তথাকথিত হানকুয়াং মহড়া একটি লোকদেখানো ও অপচয়মূলক প্রহসন ছাড়া আর কিছু ছিল না। মহড়া চলাকালে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুদ্ধের আতঙ্ক সৃষ্টি করে সংশ্লিষ্ট শহরকে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করে এবং জনগণকে ফ্রন্ট লাইনে নিয়ে যায়, যা সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়। এভাবে বা কোনোভাবেই তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হতে পারবে না। তিনি আরও বলেন, পিপলস লিবারেশন আর্মি প্রস্তুতি নিচ্ছে এবং বিচ্ছিন্নতাবাদ ও বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে তার যুদ্ধ-সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করে চলেছে। এটি চীনের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তুরুপের তাস হিসেবে কাজ করবে। সমপ্রতি চীনের তাইওয়ানে ‘হানকুয়াং ৪২’ শীর্ষক মহড়া চলাকালে তাইওয়ান কর্তৃপক্ষের নেতা লাই ছিং তে ‘যুদ্ধকালীন পলায়ন পথ’ বিষয়ের মহড়া পরিচালনা করেন। এ সময় তাইওয়ানের বাহিনীতে বিভিন্ন দুর্ঘটনা ঘটে; যার মধ্যে ছিল ট্যাঙ্কের যন্ত্রাংশ খসে পড়া এবং যুদ্ধবিমানের রানওয়ে থেকে ছিটকে পড়া। পাশাপাশি কৃত্রিমভাবে তৈরি করা যোগাযোগ-ব্যবস্থার ধীরগতি এবং মাঝে মাঝে নেটওয়ার্ক বিভ্রাটও সাধারণ জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
সূত্র: সিএমজি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd