1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

তাইওয়ানের জলসীমায় টহল অব্যাহত চীনা কোস্ট গার্ডদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় নিয়মিত আইন প্রয়োগকারী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে চীনের কোস্ট গার্ড। পাশাপাশি সমুদ্রসীমা নির্ধারণ করা ইস্যুতে ফিলিপাইন ও জাপানকে সতর্ক করেছে চীন।এর আগের দিন ‘মুক্ত ইন্দো-প্যাসিফিক’ ধারণা নিয়ে জাপানের তীব্র সমালোচনা করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। গতকাল শনিবার এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা সিনহুয়া।গত বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তথাকথিত ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ ধারণার তীব্র সমালোচনা করেছেন।জাপানি কর্মকর্তারা সমপ্রতি ফিলিপাইন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সফরের সময় তথাকথিত ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’-এর নতুন সংস্করণ নিয়ে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে গুও বলেন, বাহ্যিকভাবে এটি উন্মুক্ততা ও স্বাধীনতার কথা বললেও, এর প্রকৃত উদ্দেশ্য হলো বিভাজন ও মুখোমুখি অবস্থান সৃষ্টি করা।এদিকে সিসিজির মুখপাত্র জিয়াং লুয়ে বলেন, গতকাল শনিবার দাইশান নৌ-বহরের স্থলাভিষিক্ত হয়ে শিউশান যুদ্ধজাহাজ বহর আইন অনুযায়ী তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তিনি জানান, জুন মাস থেকে দাইশানের নেতৃত্বাধীন বহরটি ওই জলসীমায় টহল ও পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি মৎস্যসম্পদ সুরক্ষা এবং উদ্ধার অভিযান পরিচালনা করেছে।জিয়াংয়ের ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট জলসীমায় স্বাভাবিক নৌযান চলাচল ও মাছ ধরার কার্যক্রম নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাইওয়ানের জেলেদেরসহ চীনা জেলেদের বৈধ অধিকার, স্বার্থ এবং জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।মুখপাত্র আরও বলেন, চীনের এখতিয়ারভুক্ত জলসীমায় কোস্ট গার্ড ভবিষ্যতেও আইন প্রয়োগকারী টহল জোরদার করবে এবং দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার-স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd