1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ঢামেকের ৮০ বছরপূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সেলফিতে মাতলেন শিক্ষক, শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছরপূর্তি এবং ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে সেলফি তুলতেও দেখা যায়। তার উপস্থিতিকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ক্যাম্পাসে পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, যিনি ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী, এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। উদ্বোধনের পর তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে একটি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই অনুষ্ঠান থেকে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আধুনিকায়ন সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ও তুলে ধরেন শিক্ষক ও শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর উন্নয়ন এবং চিকিৎসা শিক্ষার অবকাঠামো সম্প্রসারণ নিয়ে বিভিন্ন উদ্যোগের তথ্য উপস্থাপন করা হয়। এর অংশ হিসেবে ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল নির্মাণ প্রকল্পের আওতায় ঢামেকে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ পরিকল্পনাও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd