চলতি বিশ্বকাপে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারানোর পর তৈরি হয়েছে এক নজিরবিহীন ও অদ্ভুত পরিস্থিতি।
কঙ্গোর এই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে তারা সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউট পর্বের দৌড়ে এগিয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ইরানের ওপর।
বিশ্বকাপের এই ফরম্যাট মাঠের দুই দলের সামনে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যা এড়িয়ে যাওয়া কঠিন। আলজেরিয়া ও অস্ট্রিয়া উভয় দলই খুব ভালো করে জানে যে, কেবল ১টি পয়েন্ট পেলেই দুই দলেরই উদ্দেশ্য সফল হবে।
ফলে মাঠে বাড়তি ঝুঁকি নিয়ে ম্যাচ জেতার চেয়ে ম্যাচ ড্র রাখাই তাদের জন্য বেশি নিরাপদ। আর মাঠের বাইরে থাকা ইরান তখনই কেবল টুর্নামেন্টে টিকে থাকবে, যদি দুই দলের একটি চরম বিপর্যয়ের মুখে পড়ে ম্যাচটি হেরে বসে। শেষ পর্যন্ত মাঠের খেলায় ফুটবলীয় স্পিরিট নাকি টেবিলের সমীকরণ জয়ী হয়, সেটাই এখন দেখার বিষয়।