1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

ডোপিং টেস্টে পজিটিভ, আইসিসি থেকে সাজা পেলেন মোহাম্মদ নওয়াজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডোপিং টেস্টে পজিটিভ হওয়ার কারণে পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আইসিসির অ্যান্টি-ডোপিং কোড লঙ্গন করায় এই সাজা মিলেছে নওয়াজের। সর্বসেষ ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ের ডোপিং টেস্টে মাদকদ্রব্যের উপস্থিতির (ঈধৎনড়ীু-ঞঐঈ) কারণে পজিটিভ হয়েছিল মোহাম্মদ নওয়াজ। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল ৭ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচের ডোপিং টেস্টেই পজিটিভ হন মোহাম্মদ নওয়াজ। যার ফলে চলতি বছরের ১ মে পর্যন্ত তাকে নিষেধাজ্ঞা দিয়ে রাখে আইসিসি। শুরুতে ৩ মাসের নিষেধাজ্ঞা পেলেও আড়াই মাস খেলার অযোগ্য থেকেই পার পেয়ে যাচ্ছেন নওয়াজ। আইসিসির মাদকাসক্তি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়ে আড়াই মাস খেলার অযোগ্য থেকেই মুক্তি পেয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। নিজের কর্মকান্ডের বিষয়টি আইসিসির কাছে স্বীকার করেছেন মোহাম্মদ নওয়াজ। সাথে জানিয়েছেন, নিষিদ্ধ বস্তু গ্রহণের সময়কাল ছিল খেলার আগে, যার সাথে খেলার মাঠের পারফরম্যান্সের কোনো সম্পর্ক ছিল না। আইসিসির অ্যান্টি-ডোপিং কোড অনুসারে, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ম্যাচ থেকে শুরু করে ২০২৬ সালের ১ মে পর্যন্ত মোহাম্মদ নওয়াজের খেলা সব ম্যাচের রেকর্ড বাতিল করে দিয়েছে আইসিসি। বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নওয়াজ। গ্রুপ পর্ব টপকে সুপার এইটে খেলেছিল পাকিস্তান দল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd