1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ডিসেম্বরে বিয়ে মিমি চক্রবর্তীর? পাত্র নিয়ে যে গুঞ্জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জোর গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। পাহাড়ি শহর কালিম্পংয়ে হতে পারে বিয়ের আয়োজন। তবে মিমি চক্রবর্তী বা কথিত হবু বর এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
বিয়ের গুঞ্জনের পাশাপাশি পাত্রকে নিয়েও চলছে নানা আলোচনা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিমির হবু বর বিনোদন জগতের কেউ নন। তার নাম সিদ্ধার্থ। তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা। এমনকি বেশ কয়েক বছর ধরেই তাদের সম্পর্ক রয়েছে বলেও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের বিয়েকে সামনে রেখে দুই পরিবার নাকি প্রস্তুতিও শুরু করেছে। নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। তবে এসব দাবির বিষয়ে মিমি কিংবা সিদ্ধার্থের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে অবশ্য এবারই প্রথম গুঞ্জন নয়। দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে অভিনেত্রী বরাবরই ব্যক্তিগত বিষয়কে আড়ালে রেখে নিজের ক্যারিয়ারেই বেশি গুরুত্ব দিয়েছেন।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি।
দুই বাংলাতেও মিমির জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে শাকিব খানের ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর বাংলাদেশি দর্শকদের কাছেও নতুন করে আলোচনায় আসেন তিনি।
ব্যক্তিগত জীবনের আলোচনার বাইরে বর্তমানে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক সিনেমার কাজ রয়েছে তার হাতে। নতুন এই সিনেমাটি দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর মধ্যেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় মিমির ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। তবে ডিসেম্বরের বিয়ে, কালিম্পংয়ের আয়োজন কিংবা সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রীর নিজের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
ফলে মিমি চক্রবর্তীর জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে কি না, সেটি নিশ্চিত হতে অপেক্ষা করতে হচ্ছে তার নিজের ঘোষণার জন্য। গুঞ্জনের সত্যতা নিয়ে শেষ পর্যন্ত মিমি কবে মুখ খোলেন, এখন সেটিই দেখার বিষয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd