1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর ঘোষণা করা হবে আগামী ২৬ অক্টোবর। ইতোমধ্যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ম্যাগাজিন কর্তৃপক্ষ। যেখানে নেই বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফায়েল রাফিনিয়ার নাম। কিন্তু টানা ৫ ম্যাচে গোল করা এই তারকার নামটি কেন সেখানে নেই সেই আলোচনা নেটিজেনদের মুখে মুখে। রাফিনিয়া নিজেও অবশ্য ব্যালন ডি’অর প্রসঙ্গ বাদ দিতে বললেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্যাম্প ন্যুর ভারী বৃষ্টিও থামাতে পারেনি বার্সেলোনাকে। উল্টো যেন ভেজা মাঠ তাদের পক্ষে কাজে নেমে পড়ে। বঙ্রে মধ্যে দারুণভাবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে হালকা বাঁক নেন রাফিনিয়া, কিন্তু তাকে থামাতে এগিয়ে আসা ফেইনুর্দের দুই ডিফেন্ডার পিছলে মাটিতে পড়ে যান। এরপর মাটি কামড়ানো শটে গোলরক্ষককে পরাস্ত করেছেন ব্রাজিল তারকা। নম্বর নাইন হিসেবে রাফিনিয়াকে ব্যবহার করছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক, সেই ফলই যেন হাতেনাতে মিলছে। টানা পাঁচ ম্যাচে তিনি ৮টি গোল করেছেন। হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে না পারায় এই কৌশলগত পরিবর্তন আনেন ফ্লিকে। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেছেন রাফিনিয়া। এ ছাড়া লামিনে ইয়ামাল, করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস একটি করে গোল করলে ৫-০ ব্যবধানে বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ আসর শুরু করেছে কাতালানরা। ব্যালন ডি’অর প্রসঙ্গ তুলতেই বার্সেলোনার অধিনায়ক বলছেন, ‘আমি ব্যালন ডি’অর নিয়ে কথা বলছি না, আমার কথার প্রসঙ্গ বার্সেলোনা। আমরা অসাধারণ একটি মৌসুম কাটাচ্ছি।’ ঘরের মাঠে সমর্থকদের সামনে শুরুটা ভালো হওয়ায় ফুটবলাররা আত্মবিশ্বাস পেয়েছেন বলেও দাবি ২৯ বছর বয়সী রাফিনিয়ার, ‘নিজেদের সমর্থকদের সামনে আমরা প্রায় নিখুঁত ফুটবল খেরছি। শুরু থেকেই আমরা ভালো ছিলাম, ম্যাচের নিয়ন্ত্রণও ছিল। এমন শুরু পাওয়া আত্মবিশ্বাস সঞ্চার করে।’ তার ক্লাব সতীর্থ ও স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালও দারুণ ফর্মে আছেন। ফেইনুর্দের বিপক্ষে আলতো ফ্রি-কিকে দৃষ্টিনন্দন একটি গোল করেন এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। ইয়ামালের এমন ছন্দময় মুহূর্ত পেয়ে তৃপ্ত রাফিনিয়াও, ‘পরিস্থিতি যখন তার অনুকূলে থাকে না, তখন সে যে মনোযোগ হারিয়ে ফেলে- তা আমি বুঝতে পারি। আমি তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছিলাম। সে গোল পেয়েছে বলে আমি খুবই আনন্দিত। আমার বিশ্বাস, এই গোলটি তার খুব প্রয়োজন ছিল।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd