1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

‘ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যরে’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েএকটি এআই ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। এটিতে দেখা যায় ট্রাম্পকে তুলে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি পাত্রে ফেলছেন চারজন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। এটি ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে নিয়ে নতুন ব্যঙ্গাত্মক প্রচার। নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পরপরই ভিডিওটি প্রকাশ করা হয়।

ব্যঙ্গচিত্র প্রকাশে ইরানি দূতাবাসগুলোর সক্রিয়তা
ট্রাম্পকে ব্যঙ্গ করে ছবি বা ভিডিও প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছর এঙ্ েবিভিন্ন ইরানি দূতাবাসের এমন প্রচার নিয়মিত দেখা যাচ্ছে। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এর আগেও এ ধরনের ছবি বা ভিডিও প্রকাশ করেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর দূতাবাসটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করে। তাতে ইরানের পতাকা হাতে এক অশ্বারোহীর মূর্তির সামনে ট্রাম্পকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। সেপ্টেম্বরে তিউনিসিয়ায় ইরানের দূতাবাস বলিউড অভিনেতা অক্ষয় কুমারের একটি ব্যঙ্গাত্মক দৃশ্য ব্যবহার করে পোস্ট দেয়। সেখানে নির্বাচন সামনে রেখে ট্রাম্পের পরিস্থিতি কেমন যাচ্ছে, তা জানতে চাওয়া হয়।

ব্যঙ্গের আড়ালে যুদ্ধ ও অর্থনৈতিক চাপ
এসব ব্যঙ্গাত্মক প্রচারের পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতও গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। পাশাপাশি অবরোধের কারণে ইরানের তেল রপ্তানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গৎ সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। জ্বালানির বাড়তি দাম মার্কিন ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ে। একই সঙ্গে বিদেশি সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নিয়েও অনেক ভোটারের মধ্যে উদ্বেগ রয়েছে। সূত্র: দ্য স্টেটসম্যান

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd