1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

টাইগার পেসারদের উপর মুগ্ধ বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশের সাবেক প্রধান কোচ ডেভ হোয়াটমোর। পুরনো এই কোচ বর্তমানে রয়েছেন বাংলাদেশেই। এসেছেন মালয়েশিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে। বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল মালয়েশিয়া। প্রথম ম্যাচে সেভাবে লড়তে পারেনি মালয়েশিয়া। ৮৯ রানে হেরেছে তারা। ব্যাটিংয়ে নেমে করেছে মাত্র ৬৯ রান। আগে ব্যাট করে টাইগার এইচপি তুলেছিল ১৫৮ রানের পুঁজি। বর্তমানে বাংলাদেশ জাতীয় দল রয়েছে অস্ট্রেলিয়ায়। মালয়েশিয়া দলের প্রধান কোচ ডেভ হোয়াটমোর সেই দল নিয়েও নিজের প্রত্যাশার কথা জানালেন। টাইগারদের সাবেক এই গুরু বলেছেন, ‘সবাই বেশ আশাবাদী যে তারা (বাংলাদেশ) সেখানে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের মত করে নয় (হাসি)। এসব আসলে স্ক্রিপ্টে ছিল না। প্রথম ইনিংসে মিরাজ ভালো করেছে। সে ভালো করেছে, সেঞ্চুরি হাঁকিয়েছে। যত বেশি আপনি খেলার সুযোগ পাবেন এসব কন্ডিশনে, তত বেশি ভালো করার সুযোগ থাকবে। আরও বেশি অনুশীলন দরকার, যদি আরও একটি প্রস্তুতি ম্যাচ থাকত তাহলে ভালো হত। তারা বেশ ভালোভাবেই প্রস্তুতি নেবে, যেন শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে মোকাবেলা করতে পারে।’ নাহিদ রানার অজি সফরে না থাকার ব্যাপারে হোয়াটমোর জানান, ‘হ্যাঁ রানা ভালো প্লেয়ার, তবে দুর্ভাগ্যজনকভাবে সে ১০০% ফিট নেই। বাংলাদেশের পেসাররা তো খুবই ভালো করেছে। বাংলাদেশের পেসাররা ভালোই করছে। শ্রীলঙ্কা, ভারতের মত, পাকিস্তানের অবশ্য সবসময়ই ভালো পেসার ছিল। এই অঞ্চলের ট্রেন্ড হচ্ছে তরুণ পেসারদের ভালোভাবে গড়ে তোলা এবং এই দেশও (বাংলাদেশ) তার ব্যতিক্রম নয়।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd