1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

জোহানেসবার্গের কাছে বন্দুক হামলায় নিহত ১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিদেশ : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে এক বস্তি এলাকায় বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ গতকাল বুধবার এ তথ্য জানায়। জোহানেসবার্গ শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে ক্লিভল্যান্ড নামে একটি এলাকায় এ হামলা চালানো হয়। অপরাধপ্রবণ দেশটিতে এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। দক্ষিণ আফ্রিকায় গড়ে প্রতিদিন ৬০টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়। জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পুলিশের এক মুখপাত্র জানান, গত মঙ্গলবার রাত ১১টার কিছু পর ১০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি একটি গাড়িতে করে ওই এলাকায় আসে। এরপর তারা বসতিটিতে ঢুকে হামলা চালায়। তিনি বলেন, ‘সন্দেহভাজনরা বসতির দুই প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর একই গাড়িতে করে তারা পালিয়ে যায়।’ পুলিশ কর্মকর্তা কর্নেল ডিমাকাতসো নেভহুহুলউই বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ হামলায় ১২ জন নিহত হয়েছেন।’ তিনি জানান, ঘটনাস্থলেই আট জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও তিন জন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd