1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাজ্য সফরে যা হয়েছিল, তা ভুলে যেতেই চাইবে ভারত। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ হারের সেই ক্ষত তারা কিছুটা হলেও সারিয়ে তুলল। জিম্বাবুয়েকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শ্রেয়াস আইয়ার অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলেন হোয়াইটওয়াশ করে। বৈভব সূর্যবংশী ৪৯ বলে ৮১ রানের দারুণ ইনিংস খেলেন। তার ওই ইনিংসে ভর করে ভারত ১৯২ রান করে। শেষ ম্যাচে তারা জিতেছে ৩৫ রানে। জিম্বাবুয়েকে রান তাড়া করতে দিয়ে আবারো প্রথম বলে উইকেট পান মায়াঙ্ক যাদব। সিরিজে দ্বিতীয়বারের মতো একই সাফল্য পেলেন তিনি। ম্যাচ শেষে তার নামের পাশে তিন উইকেট। যশ ঠাকুর নেন দুটি এবং রবি বিষ্ণয় ও অশোক শর্মা একটি করে উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৫৭ রানে আটকে ফেলেন। যদিও যশের বোলিংয়েই তিন ক্যাচ ফেলে দেওয়া দৃষ্টিকটুই ছিল। জিম্বাবুয়ের পক্ষে রায়ান বার্ল ৫৪ রানের ইনিংস খেলে একাই লড়াই করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ওয়েসলি মাধেভেরের ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন সূর্যবংশী। তিন ম্যাচে ১৫১ রান করে সিরিজ সেরাও এই বাঁহাতি ব্যাটার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd