1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

জাকির সভাপতি, জাকারিয়া সম্পাদক: মোরেলগঞ্জ উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিবেদক:  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। রবিবার বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে ৩ বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।
এ নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার মধ্য পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিক, সহ-সভাপতি এনায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হরতকীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া।
কমিটির অন্যান্যেরা হলেন, নির্বাহী সম্পাদক মো. ফজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা সম্পাদক মরিয়ম আক্তার, অর্থ সম্পাদক আব্দুল কাইউম,  প্রচার সম্পাদক রায়হান মুস্তাকিম, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মো. জুয়েল, ক্রীড়া সম্পাদক  রফিকুল আলম সহ ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়। নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd