প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১১:২৫ এ.এম
জলের ঘুঙুর
জিয়া সাইদ
জলেরও ঝিনিক আছে -
ঘুঙুরের মতো ,
শুনবেন ? এখানে বসুন -
সুনসান এই স্রবন্তির পাড়ে।
হাঁটতে হাঁটতে ছুঁয়ে দিন
তিরতির একটা পাতা কিংবা পাপড়ি,
ঐ যে শিষের রোদ্দুর ,
কিছু ডানে গুঞ্জনের গুল্ম -
যেখানেই কোমলে ছোঁবেন
টের পাবেন আমোদ - আমন্ত্রণ ;
বুঝতেই পারছেন
এখানে অবসর ,
অন্তরঙ্গের রঙ হবে কেমন....
All reactions:
41You and 40 others
zahidit.com