1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আনন্তনাগ শহরে সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আনন্তনাগের লালচকে একটি পুলিশ দলের ওপর হামলা চালানো হয়। হামলার সময় ওই পুলিশ দল অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। নিহত পুলিশ সদস্যের নাম আশিক হুসেইন কুরেশি (৩৫)। তিনি হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত আনন্তনাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লস্কর-ই-তইবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। এদিকে, চলমান অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে আনন্তনাগ শহরে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তবে জম্মু ও কাশ্মীরে টানা চার দিন ধরে বিরূপ আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd