1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ছোট থেকেই রিয়ালে খেলার স্বপ্ন ছিলো দিয়োমান্দের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন ইয়ান দিয়োমান্দে। ১৪০ মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে এনেছে স্প্যানিশ ক্লাবটি। এই অঙ্কই বলে দিচ্ছে, তরুণ এই উইঙ্গারের ওপর কতটা আস্থা রিয়ালের। দিয়োমান্দেকে আনা হয়েছে মূলত ডান প্রান্তের সমস্যা মেটাতে। দীর্ঘদিন ধরেই ওই জায়গায় একজন স্বাভাবিক উইঙ্গারের অভাব ভুগিয়েছে রিয়ালকে। তাই বড় অঙ্ক খরচ করে হলেও সেই শূন্যতা পূরণ করতে চেয়েছে ক্লাবটি। রিয়ালের হয়ে দিয়োমান্দের অভিষেক অবশ্য আরও কিছুটা পিছিয়ে গেল। দলের প্রাক-মৌসুমের শেষ দিকের একটি প্রস্তুতি ম্যাচে তার অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু এখনো ম্যাচ খেলার মতো শতভাগ ফিট নন তিনি। তাই তাকে দলে রাখা হয়নি। সবকিছু ঠিক থাকল রিয়ালের শেষ প্রাক-মৌসুম ম্যাচেই দেখা যেতে পারে দিয়োমান্দেকে। নতুন ক্লাবে পা রাখার পর নিজের অনুভূতির কথা জানিয়েছেন দিয়োমান্দে। রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আইভরি কোস্টের এই ফুটবলার বলেছেন, ছোটবেলা থেকেই রিয়ালে খেলার স্বপ্ন দেখতেন তিনি, ‘আমি গর্বিত এবং খুশি। কারণ এটা আমার স্বপ্ন ছিল। ছোটবেলায় আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর হয়ে খেলতে চেয়েছিলাম। এখানে আসতে পেরে আমি কৃতজ্ঞ, খুশি ও গর্বিত। আমি চাই আমার পরিবারও আমাকে নিয়ে গর্বিত হোক।’ রিয়ালকে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব হিসেবেই দেখেন দিয়োমান্দে। তার ভাষায়, ‘এটা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এবং সবাই এখানে আসতে চায়। এখানে থাকতে পেরে আমি কৃতজ্ঞ। আমি সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিতে চাই। দলের সাফল্যের অংশ হতে চাই।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd