1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানীর ‎জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (৩০ আগস্ট) দুপুরে র‍্যাবের এক বার্তায় এ তথ্য জাননো হয়েছে।

র‍্যাব জানায়, ঘটনার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পনির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ (রবিবার) বিকাল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২-এর সদর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে, গতকাল শনিবার হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।‎

জানা গেছে, বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন রনজিনা পারভীন। শনিবার ভোরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন তিনি। এরপর রিকশা যোগে ফার্মগেট সংলগ্ন ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসামাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি নিচে পড়ে গেলে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd