1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার কর্মসূচি থাকলেও নির্ধারিত সময়ের কিছু পরে কর্মসূচি শুরু হয়। পরে মিছিলটি টিএসসি এলাকায় গিয়ে অবস্থান নেয়।

সকাল ৭টা থেকেই ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নেন। এ সময় নেতাকর্মীরা ছাত্রদলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। এসব ঘটনার প্রতিবাদেই এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির। এসব ঘটনার পর মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে বুধবারের কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।

বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি। তার দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর রাজনৈতিক প্রভাব পড়তে পারে।

তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd