প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১১:২৬ এ.এম
চেনা মুখগুলো আর
জিয়া সাঈদ
ঘোলাটে শহরে
শিকারির চোখ দেখি
সিঁড়ি খোঁজা পা দেখি
কোথাও আর কোনো
ধ্রুবের দৃষ্টান্ত দেখি না
কোনো সংশপ্তক দেখি না
শুধু সিঁড়ি খোঁজা পা দেখি
কচলানো হাত দেখি
কারো কারো ভাব ভাষ্যে
থমকে দাঁড়াই
থমকে থমকে হাঁটি
চেনা মুখগুলো আর
চেনা লাগে না....
zahidit.com