1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। চলতি মাসে একটি চীনা সাবমেরিন থেকে পরীক্ষামূলক ডামি ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এটি প্রশান্ত মহাসাগরের অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত মঙ্গলবার রাতে ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ওং ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বেগ জানান। একই সঙ্গে তিনি ‘নিরাপদ ও পেশাদার সামরিক আচরণ এবং স্বচ্ছতা ও উদ্দেশ্য সম্পর্কে আশ্বস্ত করার গুরুত্ব’ তুলে ধরেন। অস্ট্রেলিয়া এর আগে জানিয়েছিল, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তারা যথেষ্ট আগাম নোটিশ পায়নি। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক ডজন দ্বীপরাষ্ট্র এ পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, এটি অঞ্চলটিকে পরমাণু অস্ত্র পরীক্ষামুক্ত রাখার আকাঙ্ক্ষার পরিপন্থী। পর্যবেক্ষকদের মতে, ক্ষেপণাস্ত্রটি সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু ও টুভালুর মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরের একটি এলাকায় গিয়ে পড়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd