1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিরাপত্তা উদ্বেগের কারণে চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই নিরাপত্তা নিয়ে বর্তমান পরিস্থিতিতে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আনার জন্য সময়টি উপযুক্ত নয়। গত শুক্রবার ব্যবসাবিষয়ক সাময়িকী ফরচুন-কে দেওয়া সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘নিরাপত্তা নিয়ে যা কিছু ঘটছে, তাতে এই মুহূর্তে শেয়ারবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ নিয়ে আমাদের কোনো চাপও নেই।’ চলতি বছরে আইপিও আনার পরিকল্পনা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। আমাদের এখনও অনেক কাজ বাকি।’ ওপেনএআই এখনো তাদের আইপিওর কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি।
ওপেনএআই ও তাদের প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক- দুটি কোম্পানিই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে গোপনীয়ভাবে আইপিও-সংক্রান্ত নথি জমা দিয়েছে। কোম্পানি দুটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd