1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালো বিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বর্ষা মৌসুম চলছে, ভারি বৃষ্টিপাত যেন নিত্যসঙ্গী। তবে এতে চরম বিপাকে পড়েছেন চট্টগ্রাম অঞ্চলের মানুষ। চট্টগ্রাম, কঙ্বাজার, বান্দরবানসহ দেশের অন্যান্য জেলা ও বিভাগেও বন্যার প্রকোপ। এবার এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে বিসিবি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর এই আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘চট্টগ্রাম, কঙ্বাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত। লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনায় দিন পার করছে অসংখ্য মানুষ। এই বিপর্যয়ে আক্রান্ত মানুষদের সমব্যথী আমরাও। বানভাসি মানুষদের জন্য বিসিবির পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা অবশ্যই করব।’ এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আশা করি, এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি অসহায় মানুষদের পাশে থাকার ও সাধ্যানুযায়ী যতটুকু করা যায়, তা করার।’ দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আকস্মিক বন্যায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যান্য অঞ্চলে বন্যায় সবার আগে সাড়া দেওয়া এই অঞ্চলটি নিজেই এখন বন্যাকবলিত। পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন লাখো মানুষ। যা দেখে মন কাঁদছে দেশবাসীর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd