প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৭:৫৮ এ.এম
ঘোর
জিয়া সাইদ
বনের ওপারে নামছে আকাশ
একটা লোক -
সাথে শুধু মেঘ
পাড়ি দিচ্ছে প্রান্তর
সেই কবে কৈশোর পেরিয়েছে
কত ধন্দ ধূসরতা
এখনো হাঁটছে সে
আকাশ ছোঁবে -
আশ্চর্য নীল....
zahidit.com