প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১২:৫৩ পি.এম
ঘাসজলে ভিজিয়ে পা ( সাহিদা হাসি-কে)
জিয়া সাঈদ
সারাদিন এই
মেঘলা মেঘলা স্নেহমুখ
শিশুর শাসন
নিরুদ্ধ জীবন -
আর ভাল্লাগে না ;
ঘাসজলে ভিজিয়ে পা
আমাকে একটু সবুজ শুষতে দাও
নদীপাড়ে বসে
রঙের গোধূলি হৃদয়ে ধরতে দাও
দাও না ডাক্তার....
zahidit.com