1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় বাগেরহাটে নিহত ১, গাড়ি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫), ওরফে তৈয়েব ঘটক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তৈয়েব ঘটক মহাসড়ক পারাপার হচ্ছিলেন বা রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
হাইওয়ে পুলিশ ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটি হাইওয়ে পুলিশ আটক করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd