1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইরানের সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক খবর জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েপ্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দোহায় পৃথকভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। বিবৃতিতে বলা হয়, বৈঠকগুলোতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা-সংক্রান্ত বিষয় নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এই সমঝোতা স্মারক সুইজারল্যান্ডের লুসার্ন লেক বৈঠকের ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ পরবর্তী দফায় আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাবেক নেতার শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান শেষে যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সামপ্রতিক সময়ে পারস্য উপসাগরে দুই দেশের মধ্যে উত্তেজনার পর কাতারের আয়োজনে দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd