ক্লাস টাইমে কলেজে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের অপতৎপরতা বন্ধে জন্য অধ্যক্ষ বরাবর স্বারকলিপি
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ সনামধন্য বিদ্যাপিঠ। এখানে শিক্ষার্থীরা আসে মেধা বিকাশের জন্য। কিন্তু, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অভিযোগ রয়েছে তাদেরকে ক্লাস টাইমে জোর করে মিছিলে যেতে বাধ্য করা হয়। গতকালও ১৪ জুন ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই কাজ করে । অনেক শিক্ষার্থীদের এটা বলেছে যে, “কলেজের একটা প্রোগ্রাম আছে তোমরা আসো” পরবর্তীতে তাদের না বলেই ছবি এবং ভিডিও করেছে। এমনকি শিক্ষার্থীরা কোনো স্লোগান দেয়নি কিন্তু ভিডিও এডিট করে স্লোগান লাগিয়ে পোস্ট করা হয়েছে। এতে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় চরম ক্ষোভ প্রকাশ করে।
পরবর্তীতে আজ, ১৫ জুন ২০২৬ তারিখ, ক্লাস টাইমে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করে কলেজ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরো বলেন, এসএম কলেজে সুন্দর একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়তে চাই। সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান থাকবে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য কজ করতে ও বাধ্য করে সাধারন শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করার জন্য এবং সকল শিক্ষার্থী বান্ধব কাজ কলেজ ছুটির পরে অথবা বন্ধের দিনে করতে।