1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ক্যারিয়ার সেরা স্থানে অবস্থান করছেন নাহিদ রানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দল হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উজ্জ্বল ছিলেন নাহিদ রানা। শুধু উজ্জ্বল ছিলেন বললে ভুল হবে, বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন। এবার এর পুরস্কার পেলেন টাইগার পেসার। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থান অর্জন করেছেন তিনি। হারারেতে প্রথম ওয়ানডেতে নাহিদ একাই শিকার করেন জিম্বাবুয়ের ৬ উইকেট, তাও মাত্র ২১ রানের খরচায়। এতে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন তিনি, উঠে এসেছেন ১২তম স্থানে। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা ১৯তম ও ব্লেসিং মুজারাবানি ৩৩তম স্থানে উত্থান ঘটিয়েছেন। ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদের আগে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এক ধাপ পেছালেও তিনি আছেন ৯ম স্থানে। শরিফুল ইসলাম পিছিয়েছেন ৩ ধাপ, তার বর্তমান অবস্থান ২১তম। ৪ ধাপ পিছিয়ে মুস্তাফিজুর রহমান আছেন ২৭ নম্বরে। তাসকিন আহমেদ অপরিবর্তিত- এখনও ২৮ নম্বরেই রয়েছেন। ব্যাটিং র‌্যাংকিংয়ে তাওহীদ হৃদয় ২০তম স্থানে রয়েছেন। নাজমুল হোসেন শান্ত আছেন টাইগারদের মধ্যে দ্বিতীয় স্থানে, সার্বিকভাবে ২৯ নম্বরে। ওয়ানডেতে নাহিদ, এনগারাভা, মুজারাবানিদের উন্নতির সাথে টেস্টে ক্যারিবীয় অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর উন্নতি হয়েছে। ১৮০ রানের ইনিংসে ব্যাটারদের টেস্ট র‌্যাংকিংয়ে ৪৯তম স্থানে উঠে এসেছেন গ্রিভস, সাথে বল হাতে ঝলক দেখিয়ে অলরাউন্ডারদের তালিকায় ১৭তম। বোলিংয়ের শীর্ষ বিশে ফিরে এসেছেন আসিথা ফার্নান্দো। ব্যাটারদের মধ্যে কামিন্দু মেন্ডিস ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ২ ধাপ উন্নতিতে। রদবদল এসেছে টি-টোয়েন্টিতেও। ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার এক লাফে ৪২৫ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বসেছেন। বোলারদের মধ্যে দৃশ্যমান উন্নতি হয়েছে ইংল্যান্ডের স্যাম কারান ও উইল জ্যাকসের। আর জ্যাকব বেথেল ভারতকে হারিয়ে উঠে এসেছেন ৮ম স্থানে, ব্যাটারদের র‌্যাংকিংয়ে যা তার শ্রেষ্ঠ অবস্থান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd