1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

কেমন হতে যাচ্ছে ম্যাকাইয়ের পিচ?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডারউইনে নিয়মিতই খেলা হয়। তারপরও মারারা স্টেডিয়ামের পিচ কেমন হবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। শেষপর্যন্ত স্পোর্টিং উইকেট পেলেও অস্ট্রেলিয়া একপেশেভাবে হেরে যায় ১ম টেস্ট। এরপর থেকেই আলোচনায় দ্বিতীয় টেস্টের উইকেট। এবার কি রহস্য আরও বেশি? এই ভেন্যু যে একেবারেই অখ্যাত। ম্যাকাই ভেন্যু হিসেবে অতীতে আলোচনায় এসেছে কমই। তবে এবার আগ্রহের কমতি নেই গ্রেট ব্যারিয়ার রিফ এরেনা নিয়ে। থাকাও স্বাভাবিক। একে তো বাংলাদেশের এই টেস্টের লড়াই দেখতে উন্মুখ ক্রিকেট দুনিয়া। তার ওপর এই ভেন্যুতে দর্শক-গ্যালারি নেই বললেই চলে। সবুজ ঘাসের ওপর বসে খেলা দেখবেন সিংহভাগ দর্শক। এমনকি এই মাঠের প্রেস বঙ্ও এত ছোট যে বসতে পারেন মাত্র ৬ জন। তবে অচেনা এই ভেন্যুর উইকেট নিয়ে সুখবরই দিলেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তিনি বলেন, ‘এখানে অনেক সুন্দর উইকেট হয়। যদিও সাদা বলের ক্রিকেট ও লাল বলের ক্রিকেট ভিন্ন। আমরা খুব ভালো উইকেট আশা করছি। বাউন্স থাকবে এবং ফাস্ট হবে।’ এছাড়া ম্যাকাইয়ে ফিরতে পেরে খুশি এই অলরাউন্ডার, ‘যেখানে আপনার ভালো স্মৃতি আছে, সেখানে ফিরে আসা সবসময় দারুণ। সর্বশেষ যখন এসেছিলাম ভালো সময় কেটেছিল। এখানেও বিশ্বমানের সুযোগ-সুবিধা আছে। ভালো কিছু ম্যাচ হয়েছে এখানে। ফিরতে পেরে স্মৃতিগুলো মনে পড়ছে।’ ম্যাকাইয়ে সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচটি বৃষ্টির বাগড়ায় মাত্র দুই বল গড়াতে পেরেছিল। পূর্ণাঙ্গ ম্যাচের হিসেবে এই ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে দুইটি। সেই দুইটি ওয়ানডে আয়োজিত হয়েছে গত বছরের আগস্টে। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া। এর বাইরে এই স্টেডিয়ামে কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি। অর্থাৎ ৩৪ বছর বা তিন যুগে মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই ভেন্যুতে। অর্থাৎ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট দিয়েই এই স্টেডিয়ামের টেস্ট অভিষেক হচ্ছে। এর বাইরে অন্যান্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে ম্যাচ হয়েছে প্রথম শ্রেণির, লিস্ট ‘এ’ ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাট এখনো এই স্টেডিয়ামে আয়োজিত হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd