1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

কেইনের জোড়া গোলে জয় পেলো বায়ার্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জার্মান কাপের (ডিএফবি-পোকাল) শিরোপা ধরে রাখার মিশনটা বড় ধাক্কা দিয়েই শুরু হতে যাচ্ছিল বায়ার্ন মিউনিখের। ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই দুর্দান্ত এক গোলে পিছিয়ে পড়ে তারা। তবে দ্রুতই ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় বিভাগের দল ওসনাব্রুককে ৪-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মানির বর্তমান বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ওসনাব্রুকের মাঠে শুরুতেই রবিন মাইসনারের অসাধারণ গোলে চমকে যায় বায়ার্ন। কিন্তু হ্যারি কেনের মৌসুমের প্রথম গোলেই দ্রুত ম্যাচে ফেরে ভিনসেন্ট কোম্পানির দল। এরপর টম বিসশফ বায়ার্নকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে মাইকেল অলিসে ব্যবধান বাড়ানোর পর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কেন। ডিএফবি-পোকালের গতবারের চ্যাম্পিয়ন বায়ার্নকে বিদায় করে বড় অঘটন ঘটানোর স্বপ্ন দেখছিল ওসনাব্রুক। দুই মৌসুম তৃতীয় স্তরে কাটানোর পর এবারই বুন্দেসলিগায় ফিরে এসেছে দলটি। তাই প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেননি কোম্পানি। তবে ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওসনাব্রুক। গোল হজমের পর অবশ্য আর বেশি সময় নেয়নি বায়ার্ন নিজেদের ছন্দে ফিরতে। ১৩ মিনিটের মধ্যেই সমতায় ফেরে তারা। এর পর ম্যাচের ২৪ মিনিটে আরেকটি গোল করেন টম বিসশফ। দ্বিতীয়ার্ধে ওসনাব্রুক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বায়ার্নের আক্রমণ সামলাতে পারেনি। ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান ৩-১ করেন অলিসে। এরপর ম্যাচের শেষ দিকে বায়ার্ন আরও একটি গোল পায় পেনাল্টি থেকে। স্পট কিক নেওয়ার দায়িত্ব নেন অধিনায়ক কেন। গোলরক্ষক ক্রুমরেই সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু কেনের নেওয়া শটটি এতটাই নিখুঁত ছিল যে গোলরক্ষকের বাঁ পাশ ঘেঁষে জালে ঢ়ুকে যায়। তাতে ৪-১ গোলের জয় নিশ্চিত হয় বায়ার্নের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd