1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎কুতুবদিয়া প্রতিনিধি: ‎কক্সবাজারের কুতুবদিয়ায় মৃগী রোগের কারণে খিঁচুনি উঠে পুকুরের পানিতে পড়ে ইরান (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

‎নিহত ইরান উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক হাজীর পাড়ার বাসিন্দা রুবেল কাদেরের স্ত্রী।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মৃগী রোগে আক্রান্ত ইরান বাড়ির পুকুরে গেলে সেখানে হঠাৎ খিঁচুনি ওঠে। এ সময় তিনি পানিতে পড়ে যান। দীর্ঘ সময় তাকে বাড়িতে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটে তার জুতা দেখতে পান পরিবারের সদস্যরা।

‎পরে স্বজনরা পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে ইরানকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃগী রোগজনিত খিঁচুনির পর পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়েছে।

‎এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd